জিপিএস-কে চ্যালেঞ্জ জানিয়ে চীনের বাইদু উৎক্ষেপন

২৩ জুন, ২০২০ ১৩:১৩  
বিশ্বজনীন অবস্থান-নির্ণায়ক ব্যবস্থায় এবার নিজস্ব নেভিগেশন পদ্ধতি ব্যবহার করে ভূ-উপগ্রহে বাইদু-৩ স্যাটেলাইট স্থাপন করলো চীন। মঙ্গলবার সকাল ১০ টার দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাহাড়ের গভীরে জিচাংয়ের স্যাটেলাইট উৎক্ষেপণ ঘাঁটি থেকে ‘লং মার্চ -৩’ রকেটে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। প্রায় আধা ঘন্টা পরে, উপগ্রহটি কক্ষপথে স্থাপন করতে সফল হয়। একইসঙ্গে স্যাটেলাইটের শক্তি যোগাতে এর সৌরচুল্লির সক্ষমতা বাড়ানো হয়। আর এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের জিপিআরএস এর সহায়তা ছাড়াই ভূ-উপগ্রহে প্রাধান্য বিস্তারকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হলো দেশটি। ৩৫টি স্যাটেলাইট ব্যবহার করে ১০ বিলিয়ন ডলার ব্যায়ে এই গ্লোবাল নেভিগেশন সিস্টেমটি স্থাপন করলো চীন। এর ফলে রাশিয়ার গ্লোনাস এবং ইউরোপীয় গ্যালিলিও সিস্টেম এর পাশাপাশি আমেরিকার জিপিএসের বিকল্প হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে বাইদু নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম।